প্রতিনিধি ১১ মার্চ ২০২৬ , ৮:১৪:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পরিচ্ছন্ন ও ত্যাগী যুবনেতা মো. মামুন মুন্সি আগামী কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি নেতাকর্মীদের কাছে একজন পরিশ্রমী ও আস্থাভাজন সংগঠক হিসেবে পরিচিত।
নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের সন্তান মো. মামুন মুন্সি ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ধারাবাহিকভাবে দলীয় আন্দোলন-সংগ্রাম এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন।
তৃণমূল থেকে উঠে আসা এই যুবনেতা দায়িত্ব পেলে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে পারবেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তার প্রার্থিতা ইতোমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে মো. মামুন মুন্সি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।











